ছাতকে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

ছাতকে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৩/১২/২০২৫ ০০:০০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের দীর্ঘদিনের প্রস্তাবিত নিয়োগ বিধি–২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জের ছাতকে দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ সহকারী (FWA)–সহ ১৩ ইউনিয়নের সব মাঠকর্মী অংশ নেন।

কর্মসূচি পরিচালনা করেন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের সদস্য, পরিদর্শক সিন্টু কুমার দাস।

বক্তারা বলেন, “মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, ২৪/৭ প্রসূতি সেবা, টিকাদান কর্মসূচি (EPI), কিশোর-কিশোরী স্বাস্থ্য সচেতনতা এবং কমিউনিটি ক্লিনিক সেবায় মাঠকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। অথচ দীর্ঘসময় ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।”

তারা অভিযোগ করে বলেন, “২৬ বছর ধরে নিয়োগবিধি সংশোধনের ফাইল প্রশাসনিক জটিলতায় আটকে আছে, ফলে বারবার দাবি জানিয়েও বাস্তবায়ন হচ্ছে না।”

বক্তারা দ্রুত নিয়োগবিধি কার্যকর করার দাবি জানিয়ে বলেন, “দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ রহমান

মন্তব্য করুন: