জামালগঞ্জে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জামালগঞ্জে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

০২/১২/২০২৫ ২৩:৩৯:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানে সুনামগঞ্জের জামালগঞ্জে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তরুণদের ঐক্য, সহযোগিতা, নেতৃত্ব ও আত্মকর্মসংস্থানের চেতনা ছড়িয়ে দিতে দেশজুড়ে উদযাপিত এ উৎসবের অংশ হিসেবে বিভিন্ন বয়সী তরুণ-তরুণী অংশ নেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসফিকীন নূর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক পঙ্কজ কুমার বর্মণ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রইছ উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ আব্দুর রব, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. নুরুল হক প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা, সৃজনশীলতা ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রতি আহ্বান জানান।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানের শেষে বিটিভি’র জনপ্রিয় শিশু প্রতিযোগিতা “নতুন কুঁড়ি”তে অংশ নেওয়া জামালগঞ্জের প্রিয়ন্তী রাণীকে উপজেলা তারকা শিল্পী হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনওসহ অতিথিবৃন্দ।


এ রহমান

মন্তব্য করুন: