সুনামগঞ্জে বিদ্যুতের পিলারের সঙ্গে সিএনজির’র ধাক্কায় চালক নিহত
সুনামগঞ্জ: জামালগঞ্জ টু-সুনামগঞ্জ সড়কে বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি সিএনজি বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় ১৫ বছর বয়সী কিশোর মোঃ সৌরব মিয়া নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহত সৌরব মিয়া জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের আমির হোসেনের ছেলে। আহতরা হলেন আমির হোসেন রায়হান (১৭), রফিক মিয়ার ছেলে কয়েছ মিয়া (২০) এবং জুলহাস মিয়ার ছেলে রাহি মিয়া (১৭)। জানা গেছে, তারা সবাই আত্মীয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সৌরব তার বাবাকে প্রবাসে পাঠানোর জন্য পুরাতন বাসস্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। সিএনজি গাপলী গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং সড়কের পাশে বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মোঃ সৌরব মিয়াকে মৃত ঘোষণা করেন। চালকসহ দুইজনকে ভর্তি করা হয়, আর একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সদর হাসপাতালের এমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রীতম দাস
মন্তব্য করুন: