ছাতকে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ছাতকে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৬/১১/২০২৫ ১৮:১২:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত—আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকাল থেকে উপজেলা চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুমন আচার্যের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সফল খামারি শাহ শফিকুল আলম ও শিক্ষক হরিপদ রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহাবুব উল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রদর্শনীতে বিভিন্ন ইউনিয়নের খামারিদের মোট ৩০টি স্টল অংশ নেয়। এর মধ্যে গরু খামারি মাহবুবুর রহমান প্রথম পুরস্কার, বাসিত মিয়া দ্বিতীয় এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী তৃতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়াও কয়েকজন খামারিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এলএফএ জাবেদ আহমদ এবং গীতাপাঠ করেন দিজেন্দ্র লাল চক্রবর্তী। আলোচনা সভার আগে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


এ রহমান

মন্তব্য করুন: