সুনামগঞ্জে গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী তিমন চৌধুরীর মোটরসাইকেল শোভাযাত্রা

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী তিমন চৌধুরীর মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/১১/২০২৫ ১৭:৩৫:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর–সুনামগঞ্জ সদর) আসনে গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শওগাত উসমানী তিমন চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের মল্লিকপুর এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল ও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ শোভাযাত্রাকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক এম এস মাসুম আহমেদ, মোশাররফ হোসেন শান্ত, মোজাহিদ আলী খোকন, সদর উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শোভাযাত্রা চলাকালে প্রার্থী তিমন চৌধুরী বলেন, “গণ অধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়; এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি। আমাদের লক্ষ্য ক্ষমতার ভাগাভাগি নয়, মানুষের জীবনমান উন্নয়ন।”

তিনি আরও বলেন, “মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। সুনামগঞ্জবাসী এবার ন্যায়ের পক্ষে রায় দেবে বলে আমরা বিশ্বাস করি। জনগণের ভোটেই পরিবর্তনের সূচনা হবে।”

এ রহমান

মন্তব্য করুন: