সুনামগঞ্জে বসত ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে বসত ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

২৫/১১/২০২৫ ১৯:৫৮:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় আলিমা বেগম (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এই ঘটনা ঘটে।


নিহত আলিমা বেগম সৌদি আরব প্রবাসী লালন মিয়ার স্ত্রী। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার রাতের খাবারের পর আলিমা বেগম নিজের রুমে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।


জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে, তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা যায়নি।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: