সুনামগঞ্জ–১ আসনে মাহবুবুর রহমানকে প্রার্থী করার দাবিতে জনস্রোত

জামালগঞ্জে আবেগময় গণমিছিল

সুনামগঞ্জ–১ আসনে মাহবুবুর রহমানকে প্রার্থী করার দাবিতে জনস্রোত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২১/১১/২০২৫ ১৪:৪০:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ–১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে মাহবুবুর রহমানকে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী দেখতে চান—এমন দাবিতে আজ জামালগঞ্জে অনুষ্ঠিত গণমিছিল জনসমুদ্রের রূপ নেয়। মান্নানঘাট ও সেলিমগঞ্জ বাজার এলাকায় হাজারো নেতা–কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা মুখর হয়ে ওঠে।


গণমিছিল শেষে পথসভায় বক্তারা আবেগঘন কণ্ঠে বলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দলের দুর্দিনের সাহসী সঙ্গী। মামলা–হামলার ভয়াবহ সময়গুলোতে তিনি যেভাবে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, তা আজও মানুষের হৃদয়ে জায়গা করে আছে।


পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদসহ অনেক নেতা।


বক্তারা বলেন,‘মাহবুবুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি তরুণ প্রজন্মের আশার প্রতীক। গত সতের বছর ধরে তাঁর নেতৃত্বে আন্দোলন সংগ্রাম চালিয়েছি আমরা। তিনি আমাদের বিশ্বাসের জায়গা।’ তাদের দাবি, সুনামগঞ্জ–১ আসনে তারেক রহমানের চূড়ান্ত মনোনয়ন তালিকায় মাহবুবুর রহমানকে মূল্যায়ন করতেই হবে।


অনেকের মতে, আজকের গণমিছিলের ঢল প্রমাণ করে—সাধারণ মানুষের ভালোবাসা ও প্রত্যাশার কেন্দ্রবিন্দু এখন মাহবুবুর রহমান। বক্তারা বলেন, ‘আমরা শুধু একজন প্রার্থী চাই না, আমরা আমাদের মানুষের নেতা, দুর্দিনে পাশে থাকা একজন বন্ধুকে সংসদে দেখতে চাই।’

পি ডি এস

মন্তব্য করুন: