ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২০/১১/২০২৫ ১৭:৩৬:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে নৌ পুলিশের বিশেষ অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয় এবং কিশোরগঞ্জ জেলার এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (২০ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা ১৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানার শিলাকুড়ি গ্রাম-সংলগ্ন কাটাগাং নদীর দক্ষিণ তীরে এ অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নুরপুর (কাদিরপুর) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শামিম মিয়া (২২)কে আটক করা হয়। পরে নৌকার পাটাতনের নিচে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল এসি ব্ল্যাক, ৩৯ বোতল ম্যাকডোনাল ও ৪১ বোতল অফিসার’স চয়েসসহ মোট ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৫৫০ টাকা বলে জানিয়েছে নৌ পুলিশ।

অভিযান সম্পর্কে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। উদ্ধারকৃত মদ ও আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এ রহমান

মন্তব্য করুন: