বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষদের নিরাপদে রাখবো : কলিম উদ্দিন আহমদ মিলন

বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষদের নিরাপদে রাখবো : কলিম উদ্দিন আহমদ মিলন

১৬/১১/২০২৫ ২৩:২২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি ক্ষমতায় গেলে এলাকার উন্নয়ন ও ধর্ম–বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ছাতকের ইসলামপুর ইউনিয়নের গণেশপুর-মাদ্রাসা বাজার এলাকায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

মিলন বলেন, “আমি আপনাদের মিলন। দল আমাকে মনোনয়ন দিয়েছে। উন্নয়ন, নিরাপত্তা ও মানুষের সেবা—এটাই আমাদের অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার মানুষকে নিরাপদে রাখবো, কারো কোনো ক্ষতি হতে দেবো না। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করুন।”

তিনি আরও বলেন, ২০১৮ সালে দলীয় সিদ্ধান্তে তিনি মনোনয়ন না পেলেও তা শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন। একইভাবে নেতাকর্মীদেরও দলের সিদ্ধান্ত মেনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও ইউপি সদস্য বাবুল মিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল নেতা রুবেল আহমদ। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ আমির আহমদ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন: