সিলেটে নিজ বসতঘর থেকে বাগান শ্রমিকের মরদেহ উদ্ধার

সিলেটে নিজ বসতঘর থেকে বাগান শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০৬/২০২৫ ০৩:১৮:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের তারাপুর চা বাগানে নিজ বসতঘর থেকে দুর্জয় মোদী নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় চা বাগানস্থ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দুর্জয় মোদী (২০) তারাপুর সিলেট এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানের সুমন মোদীর ছেলে। সে ওই চা বাগানে শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে। 


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্জয় মোদীকে তার বসতঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে দুর্জয় মোদী নামের ওই যুবক আত্মহত্যা করেছেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: