গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস

প্রথম ডেস্ক

০৪/১১/২০২৬ ১৮:৫৫:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন ও ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ১০টি ড্রেজার মেশিন, তিনটি এক্সকাভেটর, তিনটি জেনারেটর ও পাঁচটি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫ ধারা অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি টায়ার কেটে দেওয়া হয়, দুটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয় এবং আটটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রোকন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad