সিলেটে আগামী ১০ থেকে ২১ নভেম্বর শুরু হচ্ছে ‘বইমেলা সিলেট ২০২৬’
আগামী ১০ থেকে ২১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী বা ১২ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সামাজিক সংগঠন ‘আলোকিত সিলেট’-এর উদ্যোগে আয়োজিত এই বইমেলা আগামী ১০ নভেম্বর বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
আয়োজকরা জানান, বইমেলায় দেশের বিভিন্ন খ্যাতনামা ও জনপ্রিয় প্রকাশনা সংস্থা তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করছে। বইমেলা সফল করতে এবং বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত করতে বইমেলা সিলেট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাহিদ আহমেদ এবং সদস্য সচিব মুন্নি আক্তার সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।
এছাড়া বইমেলার সার্বিক সহযোগিতায় রয়েছে জাসাস, সিলেট জেলা ও মহানগর।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: