কোম্পানীগঞ্জে রুস্তম নামে ১ জনকে কু/পি/য়ে হ/ত্যা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বুধবার (৪ নভেম্বর ) সকালে উপজেলার তেলীখাল ইউনিয়নের দক্ষিণ বুড়দেও এলাকায় রুস্তম আলী (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রুস্তম আলী অত্র কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের পুরাতন সড়কের বাসিন্দা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হিসেবে বিল্লাল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে।
আজকের ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওসমান গনি প্রথম সিলেটকে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
সোহেল রানা /রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: