প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস: কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’

প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস: কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২২/১১/২০২৬ ১৩:৫২:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে বৈরী আবহাওয়া আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিও দমাতে পারেনি দৌড়বিদদের উৎসাহ। প্রকৃতির সান্নিধ্যে সুস্থতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের নয়নাভিরাম সড়কে অনুষ্ঠিত হয়েছে ‘গেট টুগেদার রান’।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টায় ‘কমলগঞ্জ রানার্স’-এর আয়োজনে অনুষ্ঠিত এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দুই শতাধিক দৌড়বিদ। আয়োজনে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুটি ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। লাউয়াছড়ার উঁচু-নিচু ও আঁকাবাঁকা সড়কে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে দৌড়বিদদের একাগ্রতা, প্রাণশক্তি ও পারস্পরিক উৎসাহ পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত। 

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যেও এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে। দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সক্রিয় ছিলেন আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন রাজকান্দি রানার্সের অ্যাডমিন মো. জাকির হোসেন, কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান, সুলেমান হোসেন, মনজুরুল ইসলাম ও ফয়সল ইসলামসহ অন্যরা। দৌড়ে অংশ নেওয়া সাবেক ব্যাংক কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, ‘দৌড়ের মাধ্যমে কেবল শারীরিক ফিটনেসই বাড়ে না, বরং নিজেদের মধ্যে ইতিবাচক মানসিক শক্তি ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়।

লাউয়াছড়ার মতো নয়নাভিরাম প্রকৃতির মাঝে দৌড়ানো সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। আমরা চাই, নিয়মিত এমন আয়োজন হোক। কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন বলেন, ‘ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে তরুণ প্রজন্মকে মাদক ও খারাপ অভ্যাস থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও কর্মঠ জীবন গঠনে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। একই সঙ্গে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে তুলতে লাউয়াছড়ার সড়ককে বেছে নেওয়া হয়েছে।’ ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad