মৌলভীবাজারে যৌতুক না পেয়ে বিয়ের আসরে আসেননি বর!

মেহেদি হাতে কান্না কনের

মৌলভীবাজারে যৌতুক না পেয়ে বিয়ের আসরে আসেননি বর!

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২১/১১/২০২৬ ১৪:৩৪:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যৌতুকের বাড়তি দেড় লাখ টাকা দাবি পূরণ না করায় নির্ধারিত দিনে বিয়ের আসরে বর উপস্থিত হননি বলে অভিযোগ উঠেছে। এতে চরম সামাজিক বিব্রতকর, অর্থনৈতিক ক্ষতির মুখে ও শোকাবহ পরিস্থিতিতে পড়েছে কনের পরিবার। শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাউয়ারগলা (পূবজালালপুর) এলাকায় এ ঘটনা ঘটে।

কনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। কনের বাড়িতে আলোকসজ্জা, গেট নির্মাণ, কনের হাতে মেহেদি পরানো এবং অতিথি আপ্যায়নের জন্য ডেকভর্তি খাবার রান্নাসহ সব আয়োজন শেষ করা হয়েছিল। আমন্ত্রিত অতিথিরা বাড়িতে এলেও নির্ধারিত সময়ে বর আব্বাশ আলী ও বরযাত্রীরা আসেননি। সাজানো বাড়ি, রান্না করা খাবার আর মেহেদি রাঙা হাত নিয়ে অপেক্ষায় থাকা কনে ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।কনের পরিবারের ভাষ্য, বিয়ের আয়োজন ও যৌতুকের চাহিদা মেটাতে জমি বন্ধক এবং গরু বিক্রি করে বরপক্ষকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে বিয়ের পেছনে প্রায় ২ লাখ টাকা খরচ হয়। কনের মায়ের অভিযোগ, সব প্রস্তুতি শেষ হওয়ার পর বিয়ের আগের রাতে আরও দেড় লাখ টাকা যৌতুক দাবি করা হয়। দাবিকৃত অর্থ দিতে না পারায় বরপক্ষ বিয়ের আসরে না এসে সরে যায়।

অন্যদিকে বরপক্ষের দাবি, বর আব্বাশ আলীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধ রয়েছে। বরপক্ষের ভাই ইয়াসিনের বক্তব্য, আব্বাশ আলী অসুস্থ থাকায় বিয়েতে উপস্থিত হতে পারেননি।এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে কনের পরিবার। যৌতুক দাবি প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ হলেও অসহায় একটি পরিবারের সম্মান ও সঞ্চিত অর্থ নষ্ট হওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad