সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সমাজসেবা কর্মকর্তা আহত

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সমাজসেবা কর্মকর্তা আহত

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

০৪/০৯/২০২৫ ১৮:১৯:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ছিনতাইকারী ছুরিকাঘাতে এক সমাজসেবা কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে হেতিমগঞ্জের কাছে সিলেট-বিয়ানীবাজার সড়কে। আহত সমাজসেবা কর্মকর্তার নাম অনুজ কুমার চক্রবর্তী্। তিনি বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলে জানা গেছে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ছয় জায়গায় ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।


জানা যায়, সকালে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের বাসা থেকে অটোরিক্সায় সিলেট নগরীতে যাচ্ছিলেন তিনি। হেতিমগঞ্জ বাজারের পূর্বে ৩/৪ জনের ছিনতাইকারী তাকে বহনকারী অটোরিক্সা গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার হাতের কয়েকটি জায়গাসহ শরীরের ছয় জায়গায় ছুরি দিয়ে আঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।


বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন, তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ। চিকিৎসার জন্য আজ (বৃহস্পতিবার) তিনি ঢাকা যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন। সিলেট যাওয়ার পথে হেতিমগঞ্জের কাছে ছিনতাইয়ের শিকার হন। শরীরে ছয়স্থানে ছুরি আঘাত রয়েছে। সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: