চিকিৎসা শেষে দেশে ফিরলেন লুৎফুজ্জামান বাবর

চিকিৎসা শেষে দেশে ফিরলেন লুৎফুজ্জামান বাবর

প্রথম ডেস্ক

১৫/১১/২০২৬ ১১:৫৭:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় মালেশিয়ার একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করেন। এ সময় তার সহধর্মিণী তাহমিনা জামান, ছেলে ও ব্যক্তিগত সহকারী (পিএস) হায়দার আলীসহ নিকটতম আত্মীয় স্বজন সাথে ছিলেন।   

স্থানীয় নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, লুৎফুজ্জামান বাবরের অসুস্থতার কারণে তার মেরুদণ্ডে মালেশিয়া প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার হাসপাতালে গত বুধবার বিকেলে অপারেশন হয়।  পারিবারিক সূত্রে জানা যায়, সফলভাবে অপারেশন হওয়ার ফলে, তিনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন।

খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু ও স্থানীয় নেতারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করে রাত আনুমানিক ১’১০ মিনিটের সময় বাবরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় তিনি মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন ও তার নির্বাচনী এলাকার লোকজনের খোঁজ খবর নেন এবং তাদেরকে সালাম জানিয়ে দোয়া কামনা করেন। 

খালিয়াজুরী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু বলেন, ‘আমাদের এমপি লুৎফুজ্জামান বাবর মহোদয় শারীরিকভাবে সুস্থ আছেন। কিছুদিন নিজের বাসায় বিশ্রামের পর আবারও তিনি তার নির্বাচনী এলাকার জনগণের সাথে সাক্ষাৎ করার জন্য এলাকায় আসবেন বলে জানিয়েছে।’

তিনি বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনের, সংগ্রাম, ত্যাগ ও প্রতিকূলতা অতিক্রম করে জনমানুষের হৃদয়ে স্থান করে নেয়া এই নেতা চিকিৎসা শেষে আমাদের মাঝে সুস্থভাবে ফিরে এসেছেন বলে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাকে হেফাজত করুন এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন দাম করার জন্য দোয়া কামনা করেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad