কোম্পানীগঞ্জে ভারতীয় ৬৬ বোতল মদসহ গ্রেপ্তার ২
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের এক অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ ও পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানাধীন ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাবুল নগর রাস্তার মাথায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উক্ত স্থানে একটি সিএনজি তল্লাশি করে মোট ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামের মাইন উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন (২২) এবং একই উপজেলার নারায়ণতলা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. আজমল মিয়া (২৫)। অভিযানে মাদক বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সোহেল রানা / মীর্জা ইকবাল
মন্তব্য করুন: