ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জ সীমান্তে ৪ নারী আটক

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জ সীমান্তে ৪ নারী আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১১/০৭/২০২৬ ১৬:২৯:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ এক চোর এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার (১০ জুলাই) সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় ও বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন মিয়া সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের মো. তারেক মিয়ার ছেলে মো. কালা মিয়াকে (৩০) গ্রেফতার করেন। এ সময় তাঁর হেফাজত থেকে বাদীর চুরি হওয়া একটি গাভী গরু উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে পেনাল কোডে চুরির মামলা দায়ের করা হয়েছে।


পৃথক আরেকটি অভিযানে বাংলাদেশ পাসপোর্ট অর্ডারের অধীনে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার নওয়াগ্রামের পারভিন বেগম (৪০) ও বেন্দারচর গ্রামের পুতুল খানম (৩৯), সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গার মোছা. আকলিমা খাতুন (৪৪) এবং যশোরের কোতোয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মোছা. রেবেকা খাতুন (৫১)।


বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাঁচ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও সীমান্ত সুরক্ষায় পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আজহারুল/ অথৈ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad