তাহিরপুরে প্রাথমিক শিক্ষার্থীদের পঠন দক্ষতা যাচাই কার্যক্রম শুরু

তাহিরপুরে প্রাথমিক শিক্ষার্থীদের পঠন দক্ষতা যাচাই কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৭/০৭/২০২৬ ২০:৪০:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বিশেষ পঠন দক্ষতা যাচাই কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিদ্যালয়টিতে সরেজমিনে এই কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীল পাঠ এবং পঠিত বিষয়বস্তুর বোধগম্যতা যাচাইয়ের মাধ্যমে তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পৃথকভাবে বিশেষ পাঠদান করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের পাঠগ্রহণে আরও দক্ষ ও স্বাবলম্বী করে তুলবে।

কার্যক্রম চলাকালে আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার লিটন এবং শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম হোসেনকে আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস এবং তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান হোসেনের নির্দেশনায় ও বিশেষ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বিদ্যালয় ও স্থানীয় সচেতন মহলের মতে, এই যুগোপযোগী ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পাঠদক্ষতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad