সিলেট-জকিগঞ্জ সড়কে র‌্যাবের অভিযানে ৬০ বস্তা ভারতীয় জিরা জব্দ

সিলেট-জকিগঞ্জ সড়কে র‌্যাবের অভিযানে ৬০ বস্তা ভারতীয় জিরা জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৭/২০২৬ ২২:১৫:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-জকিগঞ্জ সড়কের জলার শ্রীরামপুর বাইপাস এলাকা থেকে ৬০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও ৫২ বিজিবি। বুধবার (১ জুলাই) র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত পৌনে ১টার দিকে শ্রীরামপুর বাইপাস এলাকায় যৌথ অভিযান চালায় র‌্যাব-৯ ও ৫২ বিজিবির বিশেষ টিম। 


অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।


র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ভারতীয় জিরা ৫২ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad