ছাতকে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন
ছাতক উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে রোপা আমন (উফশী জাত) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতকের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে আরও বেশি উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
পরে উপজেলার প্রণোদনাপ্রাপ্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
সুজন তালুকদার / রত্না বাউরি
মন্তব্য করুন: