তাহিরপুরে সংসার হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

তাহিরপুরে সংসার হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

২৭/০৬/২০২৬ ১৩:২২:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সংসার হাওরে বজ্রপাতে নজীর হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭জুন) ভোর ৪টার দিকে  উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সংসার হাওরে এ ঘটনা ঘটে। 


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নজীর হোসেন কাজে উদ্দেশ্যে শুল্ক ষ্টেশন এলাকায় যাওয়ার পথে সংসার হাওরে ঝড় ও বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনা স্থলেই তিনি গুরতর আহত হন। পরে  স্বজনরা তাকে  উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।


নিহত নজীর হোসেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের মৃত আঃ সালামের কনিষ্ঠ ছেলে।


তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


শামসুল আলম আখঞ্জী/ সজল আহমদ

মন্তব্য করুন: