যাদুকাটা নদীতে দুইজনের ১৮০ দিনের কারাদণ্ড

অবৈধ বালু উত্তোলন

যাদুকাটা নদীতে দুইজনের ১৮০ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

২৬/০৬/২০২৬ ২০:৫৬:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন মাসে ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া।


অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে দুইজন অভিযুক্তকে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে প্রত্যেককে ১৮০ (একশত আশি) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।


এ সময় জামালের চর এলাকায় আনুমানিক ৫ হাজার ঘনফুট বালুসহ প্রায় ৮ হাজার ঘনফুট ধারণক্ষমতার একটি স্টিলবডি বালুবহনকারী জাহাজ জব্দ করা হয়। এছাড়া লাউড়েরগড় এলাকায় আনুমানিক ৫ হাজার ঘনফুট বালুসহ প্রায় ১০ হাজার ঘনফুট ধারণক্ষমতার আরেকটি স্টিলবডি বালুবহনকারী জাহাজ জব্দ করা হয়।


সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও পরিবেশ রক্ষা, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শামসুল আলম আখঞ্জী/ সজল আহমদ

মন্তব্য করুন: