বার্গেনস্টকে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়ন আলোচনা চলছে গোপনে

বার্গেনস্টকে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়ন আলোচনা চলছে গোপনে

প্রথম ডেস্ক

২০/০৬/২০২৬ ১৯:২৯:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইই) বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে গোপনে আলোচনা চলছে বলে জানিয়েছে সুইজারল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এ আলোচনার জন্য বার্গেনস্টক রিসোর্টে একটি “নির্ভরযোগ্য ও গোপন” কূটনৈতিক পরিবেশ বজায় রাখা হচ্ছে।

শনিবার এক বিবৃতিতে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় কারা অংশ নিচ্ছেন বা ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে—সেই তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে না, যাতে সংবেদনশীল কূটনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।

মন্ত্রণালয় আরও উল্লেখ করে, দীর্ঘদিন ধরেই বৈশ্বিক সংবেদনশীল কূটনৈতিক আলোচনায় নিরপেক্ষ ও আস্থাভাজন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে সুইজারল্যান্ড।

বিশ্লেষকদের মতে, এ ধরনের গোপন কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে যখন সংশ্লিষ্ট পক্ষগুলো হলো যুক্তরাষ্ট্র এবং ইরানের

সজল আহমেদ

মন্তব্য করুন: