লেবাননে ইসরাইলি হামলা

লেবাননে ইসরাইলি হামলা

প্রথম ডেস্ক

২০/০৬/২০২৬ ০৪:১০:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৭ জন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মধ্যরাত থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে এসব হামলা চালানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে হারুফ এলাকায়। সেখানে অন্তত ৯ জন নিহত হন, যাদের মধ্যে তিনজন নারী রয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

এছাড়া আল-দুয়েইর এলাকায় হামলায় এক শিশু ও এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। হাবুশ এলাকায় নিহত হয়েছেন ৭ জন, আরব সালিমে এক শিশুসহ প্রাণ হারিয়েছেন ৩ জন এবং বালবেকের নিকটবর্তী তাল আবিয়াদ এলাকায় নিহত হয়েছেন আরও ৩ জন।

এ ছাড়া আল-শারকিয়াহ, কফারসির, আল-কাত্রানি, নাবাতিয়েহ, দেইর আল-জাহরানি, কফার রুম্মান, কফার জাউজ, জেবশিত, কাকাইয়াত আল-জিসর, আদশিত, আল-রাইহান, আব্বা, আল-আব্বাসিয়া ও আইন বুরদাইসহ বিভিন্ন এলাকায় হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯৮০ জন নিহত এবং ১২ হাজার ১ জন আহত হয়েছেন। চলমান সংঘাতের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সজল আহমেদ

মন্তব্য করুন: