আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী অসুস্থ,দোয়া কামনা

আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী অসুস্থ,দোয়া কামনা

প্রথম ডেস্ক

১২/০৬/২০২৬ ১৪:০৬:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা, সিলেট সোবহানীঘাট ডি. ওয়াই. কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থতাবোধ করায় তাঁকে সিলেটর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার একটি অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে।  বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তবে তিনি সিলেটের কোন হাসপাতালে এবং কবে ভর্তি হয়েছেন-এ বিষয়ে কিছুই জানা সম্ভব হয় নি। 


আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তাঁর পরিবার এবং ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে বিশেষ দোয়ার দরখাস্ত করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে দ্রুত শেফা দান করেন। আমিন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad