জৈন্তাপুরে বিজিবি অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

জৈন্তাপুরে বিজিবি অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৩/১১/২০২৬ ১১:৫৬:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, এসআরবির প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত এ অভিযানে টার্গেটের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায়। সীমান্তের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই অবস্থান শনাক্ত করা হয়। পরে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘেরাও করে। বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযানও পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad