ভারতে কারাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

০৯/০৬/২০২৬ ২০:৪৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন সাত বাংলাদেশি নাগরিক। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। সাজা শেষে দুদেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার রেস্টলি ব্লাহ; সুনামগঞ্জ সদর উপজেলার নইগাঙ গ্রামের মো. মুহিবুর রহমান ও আবদুল কুদ্দুছ, টুকেরবাজার এলাকার মানিক আহমদ, চানপুর গ্রামের মো. সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের মো. আল আমিন এবং শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের বাদশাহ মিয়া।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা পরিদর্শক (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, সাজাভোগ শেষে আইনি প্রক্রিয়া মেনে সাত বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad