সিলেটে চিরকুট লিখে গলায় ফাঁস দিল দশম শ্রেণীর শিক্ষার্থী

সিলেটে চিরকুট লিখে গলায় ফাঁস দিল দশম শ্রেণীর শিক্ষার্থী

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০৬/২০২৬ ১৭:৪০:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে চিরকুট লিখে গলায় ফাঁস দিল দশম শ্রেণীর এক শিক্ষার্থী। মঙ্গলবার (৯ জুন) নগরীর সুবিদবাজারের মিয়া ফাজিলচিশত এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই স্কুল ছাত্রের গলায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মাহাদি আনজুম (১৫)। সে সিলেট ক্যান্টমেন্ট স্কুল এণ্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মাহাদি আনজুম ডা. রুলী বিনতে রহিমের সন্তান। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন।


খবর পেয়ে দুপুর ১টার দিকে ফায়ারসার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ মিয়া ফাজিলচিশত এলাকার ১৩/৩ নং বাসার চতুর্থ তলা থেকে মাহদীর ঝুলন্ত লাশটি উদ্ধার করে। এসময়  মাহাদি আনজুমের লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। তবে চিরকুটে কী লেখা ছিল-তা জানা যায় নি। 

ফাঁসের ঘটনায় পরিবারের কারো বক্তব্য আদায় করা সম্ভব হয় নি। 


ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।


সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: