নদীভাঙন ঝুঁকিতে শাল্লার আশ্রয়ণ প্রকল্প, স্থান পরিবর্তনের দাবি

নদীভাঙন ঝুঁকিতে শাল্লার আশ্রয়ণ প্রকল্প, স্থান পরিবর্তনের দাবি

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

০৯/০৬/২০২৬ ১৬:১৩:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লায় ‘কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিইএমআরসিবি, রিভার প্রকল্প, এপটিসা ও ব্র্যাক যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।


কর্মশালায় বক্তারা উপজেলার প্রতাপপুরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি আশ্রয়ণ প্রকল্পের স্থান নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা পরিবর্তনের দাবি জানান।


শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক  সিরাজুল ইসলাম সিরাজ বলেন, প্রতাপপুরের প্রকল্পটি কালনী নদী থেকে মাত্র ১০০ মিটার পশ্চিমে নির্মাণ করা হচ্ছে। অথচ প্রতি বছর ওই এলাকায় ২০ থেকে ৩০ মিটার নদীভাঙন ঘটে। ভবন নির্মাণের আগেই যদি তা নদীগর্ভে বিলীন হয়, তবে এর দায় কে নেবে? এখনও সময় আছে, প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খাঁনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ।


কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইস মজুমদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান নগেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া এবং রিভার প্রকল্পের প্রতিনিধি মো. মিজানুর রহমান চৌধুরী, শ্যামলেন্দু দে ও আব্দুর রাজ্জাক।


বক্তারা দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং যেকোনো সরকারি প্রকল্প গ্রহণের আগে স্থানীয় জনগণের মতামত ও সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নিশিকান্ত সরকার / তাহির আহমদ

মন্তব্য করুন: