সিলেটে এবিসি ল’ প্রফেশনালসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সিলেটে এবিসি ল’ প্রফেশনালসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রথম ডেস্ক

০৮/০৬/২০২৬ ১৩:৫৬:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে আইন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান এবিসি ল’ প্রফেশনালসের ‘এমসিকিউ-২০২৬’ সেশনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এবিসির প্রতিষ্ঠাতা পরিচালক ও আইনের শিক্ষক আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক যুগ্ম সম্পাদক আইনজীবী হুমায়ুন রশীদ সোয়েব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবিসির পরিচালক ও আইনের শিক্ষক আইনজীবী মো. আরিফুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী বলেন, সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমই একজন শিক্ষার্থীকে সফল আইনজীবী হিসেবে গড়ে তোলে। এবিসি ল’ প্রফেশনালস সিলেট অঞ্চলে সেই কাজটিই সফলভাবে করে যাচ্ছে। বিশেষ অতিথি হুমায়ুন রশীদও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী আফজাল হোসাইন, সুদীপ রায়, সাহিদ আলী, রুহানা বেগম, সুজানা বেগম চম্পা, সত্যেন্দ্র দে রিংকু এবং শিক্ষার্থীদের পক্ষে আয়কর আইনজীবী মো. আব্দুল্লাহ আল মাহবুব, কামরুন নাহার সুইটি, মো. দেলোয়ার হোসেন ও শাহিন আহমেদ।


২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে এবিসি ল’ প্রফেশনালস সিলেট অঞ্চলে বার কাউন্সিল পরীক্ষার বিভিন্ন ধাপের প্রস্তুতিমূলক কোর্স পরিচালনা করে আসছে। আইন শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষা সফর, সেমিনার ও বিনামূল্যে আইনি পরামর্শসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।


অনুষ্ঠানে ‘এমসিকিউ-২০২৬’ সেশনের অভ্যন্তরীণ ‘স্পেশাল মডেল টেস্ট’-এ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দুই ব্যাচের সেরা ৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন— প্রথম স্লটের বিলাল আহমদ (প্রথম), মো. মাসুদুর রহমান (দ্বিতীয়), মো. দেলোয়ার হোসেন (তৃতীয়) এবং দ্বিতীয় স্লটের সফিকুল ইসলাম (প্রথম), রুমান আহমেদ (দ্বিতীয়) ও মো. আব্দুল্লাহ আল মাহবুব (তৃতীয়)।


কৃতী শিক্ষার্থীদের হাতে আইন বিষয়ক বই তুলে দেন অতিথিরা। এ ছাড়া সেশনের প্রতিটি শিক্ষার্থীকেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সৌজন্য উপহার দেওয়া হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মনির উদ্দিন / ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad