গোয়াইনঘাটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

০৭/০৬/২০২৬ ২১:১৩:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নূর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ রোববার (৭ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক নূর উদ্দিন ওই এলাকার বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে প্রতিবেশী ওই শিশুকে একা পেয়ে নূর উদ্দিন ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত নূর উদ্দিনকে আটক করে।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।


ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

ডি আর ডি

মন্তব্য করুন: