জৈন্তাপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচীকে মারধর করলেন মাদ্রাসা শিক্ষক ভাতিজা
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আপন চাচিকে কুপ্রস্তাব দেওয়ার পর, তাতে রাজি না হওয়ায় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ভাতিজার নাম হাফিজ মাওলানা তাসলিম। আহত গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (৩ জুন) বিকালে এই ঘটনাটি ঘটে। গৃহবধূর স্বামী জানান, এর আগেও ভাতিজা হাফিজ মাওলানা তাসলিম একাধিকবার এমন কুপ্রস্তাব দিয়ে আসছিল। লোকলজ্জার ভয়ে তিনি কাউকে বিষয়টি জানাতে পারেন নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল ববরবন্ধ গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত হাফিজ মাওলানা তাসলিম পেশায় একজন মাদ্রাসা শিক্ষক হয়েও তাঁর আপন চাচিকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন তিনি পুনরায় তাঁর চাচিকে অনৈতিক প্রস্তাব দেন।
এ সময় ভুক্তভোগী গৃহবধূ তাঁর প্রস্তাবে রাজি না হয়ে তীব্র প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তাসলিম। একপর্যায়ে তিনি লাঠিসোঁটা নিয়ে আপন চাচির ওপর অতর্কিত হামলা চালান। হামলায় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও পরিবারের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন ধর্মীয় শিক্ষকের কাছ থেকে এমন আচরণে স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জৈন্তাপুর থানা পুলিশ জানিয়েছেন-বিষয়টি তাঁরা শোনেছেন। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি গুরুত্বে সাথে বিবেচনা করা হবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: