ছাতক উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন খালিদুর রহমান মানিক

ছাতক উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন খালিদুর রহমান মানিক

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২০/০৫/২০২৬ ১২:২৬:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শিক্ষক মোহাম্মদ খালিদুর রহমান মানিক। তিনি ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করায় তিনি এ সম্মানজনক অর্জন লাভ করেন। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়ে আসছেন।উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ অর্জনে আনন্দ প্রকাশ করেন।শিক্ষক খালিদুর রহমান মানিকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেছেন দেশ-বিদেশে অবস্থানরত স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

সুজন তালুকদার/এআর

মন্তব্য করুন: