সুনামগঞ্জ জেলা পর্যায়ে মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউট প্রথম

বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড

সুনামগঞ্জ জেলা পর্যায়ে মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউট প্রথম

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১০/০৫/২০২৬ ২৩:৩৪:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ‘টাঙ্গুয়ার হাওরে ভাসমান রিসোর্ট’ শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে এই শ্রেষ্ঠত্ব অর্জন করে। গত রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসানরাজা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানীর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। হাওর অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির এই প্রকল্প বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীল মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন। মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।

এ রহমান

মন্তব্য করুন: