হবিগঞ্জে বেশি দামে ডিজেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে বেশি দামে ডিজেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

৩০/০৪/২০২৬ ১৬:৩১:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।


অভিযান সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকার তানিম এন্টারপ্রাইজ ও এইচ এম এস এন্টারপ্রাইজ নামের দুইটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ডিজেল বিক্রি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে প্রত্যেক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে সহযোগিতা করে র‍্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।


এ সময় চৌধুরী বাজার এলাকায় ভোজ্য তেলের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়েও বাজার মনিটরিং করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয় এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের কথা জানানো হয়।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: