তাহিরপুরে কৃষকদের সাথে এমপি কামরুলের মতবিনিময়

তাহিরপুরে কৃষকদের সাথে এমপি কামরুলের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৫/০৪/২০২৬ ২৩:৪৪:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরপাড়ের কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের পশ্চিম মাঠে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় কৃষকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরলে এমপি মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

বক্তব্যে তিনি বলেন, কৃষক বাঁচলে দেশের খাদ্যভাণ্ডার সমৃদ্ধ হবে। তিনি হাওরাঞ্চলের উন্নয়নে খাল ও নদী খননের ওপর গুরুত্বারোপ করেন এবং বড়দল মেশিনবাড়ি থেকে শ্রীপুর বাজার পর্যন্ত সড়কটি আগামী বছরে সাবমারসিবল রাস্তা হিসেবে পাকাকরণের পরিকল্পনার কথা জানান। এ সময় হাওরের বোরো ফসল কর্তন, চলমান সংকট ও কৃষকদের দুর্ভোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক, থানার ভারপ্রাপ্ত ওসি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জুনাব আলী চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,দক্ষিন বড়দল ইউনিয়ন  পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম ইউনিয়ন, বিএনপির সভাপতি আশরাফুল আলম,সামায়ুন মেম্বারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষক-কৃষাণীরা।

এ রহমান

মন্তব্য করুন: