সিলেটে হামের উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

মোট প্রাণহানি ৯

সিলেটে হামের উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০৪/২০২৬ ২২:৩৭:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে এই উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। শুক্রবার (২৪ এপ্রিল) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) এই তিন শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

মৃত শিশুরা হলো—১০ মাস বয়সী আরিফ, ৫ মাস বয়সী তৌফিক এবং ৯ মাস বয়সী হুমায়রা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আরিফ সকাল ১০টার দিকে এবং তৌফিক ও হুমায়রা রাত ৮টার দিকে মারা যায়।

হাসপাতালের পরিচালক জানান, সুনামগঞ্জ থেকে আসা ৫ মাস বয়সী শিশু তৌফিক হামের পাশাপাশি ব্রঙ্কোনিউমোনিয়া ও হার্ট ফেইলিউর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। অন্যদিকে, ১০ মাস বয়সী আরিফও হাম ও ব্রঙ্কোনিউমোনিয়ার সন্দেহভাজন রোগী হিসেবে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। মৃত শিশুদের প্রকৃত রোগ নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

টানা কয়েকদিন ধরে এই উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সঠিক সময়ে টিকা প্রদান নিশ্চিত করতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন: