সিলেটে চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

জলাবদ্ধতার সতর্কতা

সিলেটে চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০৪/২০২৬ ২১:৪১:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে আগামী চারদিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারী) থেকে শুরু করে ১৮৮ মিলিমিটারের (অতি ভারী) বেশি বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে সিলেট মহানগরের নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।


এ রহমান

মন্তব্য করুন: