নবীগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নবীগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৮/০৪/২০২৬ ২২:১৭:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদী সংলগ্ন মমিনা হাওড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে জীবিকার প্রয়োজনে মমিনা হাওড়ে নিজের জমির ধান কাটতে গিয়েছিলেন সুনাম উদ্দিন। দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও প্রচণ্ড বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতের শিকার হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধান কাটার এই ভরা মৌসুমে হাওরে একের পর এক বজ্রপাতে নিহতের ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবারে এখন চলছে শোকের মাতম।


এ রহমান

মন্তব্য করুন: