ছাত্রশক্তি সিলেটের নেত্রী সারা বহিষ্কার

অনৈতিক কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগ

ছাত্রশক্তি সিলেটের নেত্রী সারা বহিষ্কার

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০৪/২০২৬ ১৩:৫৩:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মালেকা খানম সারাকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।


বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগে গঠিত শৃঙ্খলা কমিটির তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


এর আগে মালেকা খানম সারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। তবে বিভিন্ন সময়ে তাঁকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়।


সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: