প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষার প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

২৫/১১/২০২৬ ১২:৩৮:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ‘মেধা যাচাই পরীক্ষা (শান্তিগঞ্জ মডেল)’ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম আহমদ ভূঁইয়া, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

সভায় জানানো হয়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষাটি মোট ১০০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বাংলা, গণিত ও ইংরেজিতে ২৫ নম্বর করে, বিজ্ঞানে ১৫ নম্বর এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১০ নম্বর থাকবে। নির্ধারিত বিষয়গুলোর ওপর সাধারণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে।

আগামী ২৮ নভেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র নির্ধারণের কথা সভায় জানানো হয়। কেন্দ্রগুলো হলো—আব্দুল মজিদ কলেজ, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, পাগলা মডেল সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়, আব্দুল রশিদ উচ্চ বিদ্যালয়, আমরিয়া ইসলামীয়া আলীম মাদ্রাসা, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়, জয়সিদ্ধি বসিয়াখাউরি বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়, সুরমা হাইস্কুল এন্ড কলেজ, গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় ও সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়।

সভায় বক্তারা উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad