চুনারুঘাটে পিকআপ ভর্তি ২৬ মণ অবৈধ কয়লা জব্দ
হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কয়লাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার গাতাবলা এলাকায় এই অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা বিট কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে বন প্রহরীদের একটি দল গাতাবলা এলাকায় অবস্থান নেয়। এ সময় অবৈধভাবে পাচারকালে একটি পিকআপ তল্লাশি করে ২৬ মণ ১৫ কেজি কয়লা উদ্ধার করা হয়। সহকারী বন কর্মকর্তা জয়নাল আবেদীন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জব্দকৃত কয়লা ও পিকআপটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। এই অবৈধ পাচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: