সুবিদবাজারে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত
Led Bottom Ad

সুবিদবাজারে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত

প্রথম ডেস্ক

১৭/০৪/২০২৬ ১৮:৩৫:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুবিদবাজার বন কলাপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর উপস্থিতি ছিল।


অনুষ্ঠানে অঞ্জলি প্রদান, যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি মন্দির প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।


স্থানীয় বাসিন্দা ইমন দাসের সঞ্চালনায় এবং মন্দির পরিচালনা পরিষদের সভাপতি জ্যোতিষ তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদিপ রঞ্জন সেন বাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনারের সচিব রাজেশ ভাটিয়া।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রজত চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অভিনেতা ও ছড়াকার প্রশান্ত লিটন এবং তারাপুর বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তী।


অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রিপন ঘোষ, সহ-সভাপতি ডা. নিসর্গ দাস অন্তু এবং নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী নিয়ন্ত্রক প্রদীপ চন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা-অর্চনা ও আলোচনা সভা সম্পন্ন হয়।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad