দিরাইয়ে বসতভিটায় নিরাপত্তার দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের দিরাই পৌরশহরের থানা পয়েন্টে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ৫ ঘটিকায় নিজের বসতভিটায় সপরিবারে নিরাপদে বসবাসের দাবিতে প্রশাসনের সহযোগিতা চেয়ে এক ঘণ্টা ব্যাপী মানববন্ধন করেছেন অসহায় চান মিয়ার পরিবার।
মানববন্ধনে ভুক্তভোগী চান মিয়া (৫০), তার ৮৫ বছর বয়সী বৃদ্ধা মা তারা বানু বেগম, ভাই লাল মিয়া, ছেলে শাহরিয়ার ও বোন স্বপ্না বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তাদের মানবেতর জীবন যাপন ও নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরেন।
চান মিয়া অভিযোগ করেন, গত বছরের ২৬ এপ্রিল এক তুচ্ছ ঘটনায় প্রতিবেশী প্রান্ত দাস নিহতের মামলায় তিনি ও তার ছেলে জামিনে থাকলেও গত মঙ্গলবার (৩১ মার্চ) ভোর রাতে প্রতিবেশী কামিনী দাস ও রজত কান্তি দাসের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বসতঘরে অতর্কিত হামলা চালায় এবং তার স্ত্রী ও বৃদ্ধা মাকে মারধরসহ ঘরবাড়ি ভাঙচুর করে। বর্তমানে সপরিবারে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন উল্লেখ করে তিনি এই হামলার বিচার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দিরাই থানায় একটি মামলা দায়ের করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: