দোয়ারাবাজারে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়

দোয়ারাবাজারে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০২/০৪/২০২৬ ১২:২২:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান দোয়ারাবাজার উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মা কমিউনিটি সেন্টারে এই উৎসবমুখর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিজানুর রহমান চৌধুরী মিজান দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সকলকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন: