তাহিরপুরে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

তাহিরপুরে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/০৩/২০২৬ ১৭:০৬:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে জিহাদ ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট ও তিন পোটলা গাঁজা উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এসআই মো. রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তরং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তরং গ্রামের বাসিন্দা জিহাদ ইসলামকে গ্রেপ্তার করা হয়।


পরে তাঁর হেফাজত থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট ও তিন পোটলা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার ২০০ টাকা।


এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন: