ঈদ উপলক্ষ্যে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪১ লাখ টাকার অনুদান

ঈদ উপলক্ষ্যে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪১ লাখ টাকার অনুদান

প্রথম ডেস্ক

১৫/০৩/২০২৬ ১৯:১৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।


রোববার (১৫ মার্চ) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিসিকের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


সিসিক সূত্র জানায়, এই অনুদান নগরের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উদযাপনে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।


চেক গ্রহণের সময় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অনুদান দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।


অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: