তাহিরপুরে বৃষ্টিপরবর্তী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে প্রশাসন

৯৯ শতাংশ কাজ সম্পন্ন

তাহিরপুরে বৃষ্টিপরবর্তী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৪/০৩/২০২৬ ০৩:০২:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাম্প্রতিক বৃষ্টিপাতের পর হাওরের ফসল রক্ষা বাঁধের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন হাওরের বাঁধ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মনির হোসেন এবং ফসল রক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ১৭ কোটি টাকা ব্যয়ে ৮৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে বাঁধ নির্মাণের কাজ চলছে। এর মধ্যে বাঁধের মাটি ভরাটের কাজ প্রায় শতভাগ শেষ হলেও কিছু প্রকল্পে ঘাস লাগানো, বাঁশ ও জিও ব্যাগ বসানোর কাজ এখনও চলমান রয়েছে। বিশেষ করে আলমখালী বাঁধের ২০ শতাংশ মাটি ভরাটের কাজ বাকি রয়েছে।

পরিদর্শনকালে ইউএনও মো. মেহেদী হাসান মানিক জানান, ফসল রক্ষা বাঁধের কাজ প্রায় ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে গত রাতের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কিছু পিআইসির বাঁধে সামান্য ফাটল দেখা দিয়েছে। তিনি সংশ্লিষ্ট পিআইসি সভাপতি ও সাধারণ সম্পাদকদের দ্রুত ফাটল মেরামত এবং নিয়মিত বাঁধ তদারকির কঠোর নির্দেশ দিয়েছেন। ইউএনও আরও জানান, বোরো ফসল সম্পূর্ণ ঘরে না তোলা পর্যন্ত বাঁধগুলো সার্বক্ষণিক কঠোর নজরদারিতে রাখা হবে।

এ রহমান

মন্তব্য করুন: